ছয় দফা দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা আজ ২৯ এপ্রিল মঙ্গলবার শাটডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী বুলবুল আহমেদের সভাপতিত্বে বেলা ১২টায় এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছাত্রদলের ফরিদপুর পলিটেকনিক ইউনিটের সভাপতি নাজমুস সাকিব, কম্পিউটার বিভাগের নাফিজুল ইসলাম রোহান ও দাউদ শেখ, সিভিল বিভাগের মো. সজল, মো. আশিক ও শফিকুল ইসলাম এবং মেকানিক্যাল বিভাগের মো. তরিকুল ও তৃতীয় পর্বের শিক্ষার্থী শাকিবসহ শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এনএএন টিভি / শরিফুল ইসলাম
