জমি নিয়ে বিরোধ; যুবকের কান কামড়ে ছিঁড়ে নিলেন নারী

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে কামড়িয়ে আহত করার ঘটনা ঘটেছে। এদের মধ্যে শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীরা জানা যায়,

‘উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের উত্তরপাড়া গ্রামে মৃত সোহরাওয়ার্দী হোসেনের ছেলে শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সাথে বিরোধ চলে আসছিল।’

‘এরই ধারাবাহিকতায় মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহিনের বাড়ির সামনে ফালানো ইট সরাতে বলে।’

‘এই নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’

‘একপর্যায়ে জনি লাঠি দিয়ে শাহিন হোসেনকে আঘাত করলে মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেয়।’

‘তার আত্মচিৎকারে রিফাত ও ফেরদৌসী এগিয়ে গেলে রিফাতের পিঠে এবং ফেরদৌসীর হাতে কামড় দিয়ে আহত করে হাসিনা বেগম।’

‘আত্মীয় ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।’

জানতে চাইলে হাসিনা বেগম বলেন,

‘আমার জায়গায় ইট রেখে ইটসহ সেই জায়গায় টিন দিয়ে বেড়া দিচ্ছিল শাহিন। আমরা তাদেরকে বেড়া দিতে বাঁধা দিতে গেলে আমাদেরকে মারধর করে আহত করে। তাদের হাত থেকে বাঁচতেই কামড় দিয়েছি।’

এ ব্যাপারে শেরপর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন,

‘এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনএএন টিভি