সিলেটে জিলাপি তৈরির কড়াইয়ের মধ্যে পড়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতা দগ্ধ হয়েছেন।
রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাজিদ বক্স লিমনকে (৫২) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তাজিদ উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসি গ্রামের বাসিন্দা ও উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,
গোয়ালাবাজারে এক কনফেকশনারির পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ।
এ নিয়ে ইফতারের আগ মুহূর্তে ছুরাবের সঙ্গে তাজিদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে জিলাপি তৈরি করার কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ হন তাজিদ।
এ ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শেরপুরে হাইওয়ে পুলিশের (ওসি) পরিমল চন্দ্র দেব গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আমরা ঘটনাটি দেখছি।
আরও পড়ুন:
- বানিয়াচংয়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির
- প্রধানমন্ত্রী:উন্নত জীবনের লক্ষ্যেই জাতির পিতা স্বাধীনতা এনে দেন
- কম দামি খেজুরই এবার ইফতারে ভরসা নিম্ন আয়ের মানুষদের
- স্ত্রী-ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা নওয়াজের
- সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক এর নতুন সময়সূচি
- প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় পর্যায়ে বদলির আবেদন শুরু
- মিসিসিপি টর্নোডোতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে
- ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবেরের রহস্যজনক মৃত্যু
