বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা হয়েছে।
তফছিল ঘোষনা অনুযায়ী আজ ১৫ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপর ১২ টা পর্যন্ত মোট ১৩ পদের জন্য ১১টি মনোনয়ন পত্র জমা হয়। নিবার্চন কমিশনার দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু মনোনয়ন পত্র গুলো বুঝে নেন। উক্ত নির্বাচনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মধ্যে অন্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও দৈনিক সোজা সাপটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ। আগামী ২১ ডিসেম্বর ২০২২ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
