মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ঝাড়ু দিয়ে পিটুনি খেয়ে তে ছলিম শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাড়ৈখালী এলাকায় ঘটনাটি ঘটে।
পরে স্থানীয় জনতা নিহতের স্ত্রী রোকসানা বেগমকে (৫২) আটক করে পুলিশে সোপর্দ করে।
সংবাদ পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত ছলিম শেখের (৫৫) লাশ উদ্ধার করেন এবং ঘাতক স্ত্রী রোকসানা বেগমকে (৫২) আটক করেন।
নিহত ছলিম শেখ উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাড়ৈখালী এলাকার শেখ আউয়ালের ছেলে।
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা যায়,
নিহত ছলিম শেখ তার প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রোকসানা বেগমকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে ছলিম শেখ সৌদি আরবে থাকতেন।
৫ বছর আগে বরাবরের জন্য দেশে চলে আসেন। দেশের আসার পর থেকেই স্ত্রী রোকসানা বেগমের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
ঘটনার দিন দুপুরে ফের ঝগড়া হলে রোকসানা বেগম তার আগের ঘরের সন্তান রোজিনা
বেগমকে (৩০) নিয়ে স্বামী ছলিমকে ঝাড়ু দিয়ে পিটাতে পিটাতে বাড়ির বাইরে নিয়ে আসে
এবং তার গলায় ধরে মাটিতে মুখ চেপে ধরে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছলিম শেখের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেন বলেন,
ঘাতক স্ত্রীকে আমরা আটক করে রেখে পুলিশে খবর দিই। পরে পুলিশ সে তাকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন,
ঘটনাস্থল থেকে ঘাতক স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন :
- ২১৫ কোটি টাকা ব্যয়ে তেল-চিনি কিনছে সরকার
- রূপগঞ্জ এ দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!
- অর্ধশতরানের জুটি গড়ে শান্তর বিদায়
- মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড
- ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ১ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই
- রিকশাচালককে মারধর; আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
- ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার সড়ক উন্নয়নে
- স্বামীর বিরুদ্ধে শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ অভিনেত্রীর
- রূপগঞ্জ এ দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!
- রূপগঞ্জে অর্থের বিনিময়ে দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!
- আখাউড়ায় পুলিশকে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামি গ্রেফতার
- ইউএনডিপি দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করবে
- টাইগাররা বিপাকে পড়েছে তিন ওপেনারকে হারিয়ে
