গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ-জামাতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি সকাল ১০টার দিকে মারা যান। আর নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। আজ সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় তার। কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।
আব্দুন নূর বলেন, বৃহস্পতিবার বাদ জোহর ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.