ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) ও একই উপজেলার
হুগড়া ইউনিয়নের ময়শানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)।
তারা দুজনেই ভাতকুড়া এলাকায় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতো।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, হাবিল ও রিতা ওই কারখানায় একত্রে কাজ করার সুবাদে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়।
তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় অভিমান করে তারা বাসাইল জোড়বাড়ী এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।
পরে সকালে স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক নিহত হাবিলের পরিবারের বরাত দিয়ে বলেন,
প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন :
- নোয়াখালীতে পিকআপের চাপায় এনজিও কর্মীর মৃত্যৃ
- রূপগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
- কোনো বিকল্প ছিল কী এলএনজি টার্মিনাল সরানো ছাড়া?
- আচরণবিধি লঙ্ঘন: বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড

Comments are closed.