গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩০ জনে।
একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে রেকর্ড দুই হাজার ৯৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৬৭ হাজার ৫৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮১ হাজার ২৬৯ জন।
আরও পড়ুন :
- খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
- যে কাজটি সিটি করপোরেশনের সেটিও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী
- এডিসি হারুনের বিচারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- দুদিনব্যাপী জি-২০ সম্মেলনে কারা যোগ দিচ্ছেন, কারা দিচ্ছেন না
- রাত পোহালেই নয়াদিল্লির কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে
- বিকালে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে জামাই আদর পেতে চান ঋষি সুনাক
- দুই মন্ত্রীকে দুপুরের ভাত খাওয়ালেন ডিবি প্রধান হারুন

Comments are closed.