তাপদাহ উপেক্ষা করে ঈদ মার্কেটে ক্রেতাদের উপছে পড়া ভিড়।
ঈদের আনন্দটুকু পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রিয়জনদের জন্য পছন্দের পোশাক কিনতে ক্রেতাদের ক্লান্তিকর ছোটাছুটি।
শহরের বিভিন্ন মার্কেটে দেখা যায়,ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে বেশি ভিড় দেখা গেছে কাপড়ের দোকানগুলোতে।
প্রতিদিন সকাল থেকে অনেক রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
ঈদে আপনজনকে নতুন পোশাক উপহার দিতে ধনী, দরিদ্র ও হতদরিদ্র সকলেই তাদের সাধ্যমতো কেনাকাটায় ব্যস্ত।
এবারের ঈদে কমদামি কাপড়ই বেশি বেচাকেনা হচ্ছে।
অনেকেই এই মার্কেট থেকে অন্য মার্কেটে খুঁজছেন নিজের ক্রয়ক্ষমতার মধ্যে পোশাক কিন্তু এবার পোশাকের দাম চড়া হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন অনেকে।
অনেকেই বলছেন মার্কেটে সকল পোশাকের দাম অত্যাধিক বেশি, বিশেষ করে বাচ্চাদের পোশাকের দাম।
এদিকে প্রচণ্ড গরমের জন্য সুতি শাড়ি, সুতি থ্রি-পিচ ও টি-শার্টের কদর একটু বেশি।
সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি শপিং মলে ক্রেতাদের ভিড়। যার যার সামর্থ্য অনুযায়ী ক্রয় করছেন হরেক রকমের পোশাক।
এবারের ঈদকে সামনে রেখে গ্রাহকদের নজর কাড়তে মার্কেটে নতুন নতুন ডিজাইনের কালেকশন সাজিয়েছেন ব্যবসায়ীরা।
ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিযোগিতায় মেতেছেন তারা।
বাহারি রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে এ সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো। অনেকে আবার বিভিন্ন রঙ্গের
ঈদের কেনাকাটা করতে আসা মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই তাপদাহে জনজীবন অতিষ্ট, তবুও ছেলে-মেয়ে এবং পরিবারের জন্য কাপড়চোপর ও প্রসাধনী কিনতে এসেছি।
এক নারী ক্রেতা জানান, এই তাপদাহে রোজা রেখে বাইরে বের হতে কষ্ট হলেও ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনদের জন্য মার্কেটে আসতে হচ্ছে।
তবে গত বছর থেকে এ বছর সব মালের দাম বেশি, অনেকের ক্রয় ক্ষমতার বাইরে।
ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা দেশি ও বিদেশি সব ধরনের পোশাক রেখেছি।
তবে রমজান মাসের শুরু থেকে কেনাবেচা খুব একটা ছিল না। পনের রোজার পর থেকে কেনাবেচা শুরু হয়েছে।
এই কেনাবেচায় আমরা খুব খুশি, কারণ, বিক্রয় ভালো হচ্ছে। তবে পুরুষের তুলনায় মহিলাদের পোশাক বিক্রয় হচ্ছে বেশি।
ক্রেতা বিক্রেতারা যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সেই জন্য নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
শহরে যানজট এড়াতে সীমিত করা হয়েছে অটো-ইজিবাইক চলাচল, জানালেন মো: কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।
