দেশে আরও ১৭ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৮৪ জনে  দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনেই অপরিবর্তিত রয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৯ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৭১৪ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭২ শতাংশ।

Share this news as a Photo Card