গত নভেম্বর ২২,২০২৩ ইং তারিখে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও আইন সংশোধন সহ ধুমপানের ক্ষতির দিক বিবেচনায় এনে
নীলফামারী জেলালার কিশোরগঞ্জ উপজেলার দঃ কেশবা সঃপ্রঃ বিঃ,রুপালি কেশবা সঃপ্রঃবি, দারুন নাজাহ উচ্চঃ বিঃ সমূহে ছাত্র শিক্ষক যৌথ অংশগ্রহণে ধুমপায়ীধুমপান দের সচেতন করতে প্লে- কার্ট ক্যাম্পেইন পরিচালিত হয়।
কর্মসূচীর পুরো নেতৃত্ব দিয়েছেন যুব সমাজের আলো সংস্থার উপজেলা সমন্বয়কারী ওমরফারুক বসুনিয়া এবং মাইক্রো মার্চেন্ট মবিলাইজার আঃ মতিন।
উক্ত কার্যক্রমে সহায়তা করেন ফাবিহা গ্রুপ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড।
উপজেলা সমন্বয়কারী বসুনিয়া লিটন বলেন উক্ত প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করার লক্ষে পর্যায়ক্রমে লিফলেট ক্যাম্পেইন,
লেটার ক্যাম্পেইন,স্টিকার ক্যাম্পেইন, আলোচনা সভা, সার্ভে,ডাটা কালেকশান, সরকারী বেসরকারী অফিস ও পাবলিক প্লেসে ধূমপানমুক্ত সাইন সম্বলিত সাইন বোর্ড স্হাপন সহ ধূমপান বিরোধী কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান।

Comments are closed.