নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে মাঠে বাবার সাথে কাজ করার সময় বজ্রপাতে মারুফ (১৬) নামে এক
কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার পীরপুর গ্রামের কৃষি মাঠে এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ সকাল থেকেই তার বাবার সাথে আমন ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তত করছিলেন। বিকেলে পশ্চিম আকাশে কালো মেঘের ভেলা ভেসে আসছিল। এ সময় মারুফ ও তার বাবা বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতে সংঘটিত হলে মারুফ মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা স্থানেই তিনি মারা যায়। শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএএন টিভি / মো: ইমরান ইসলাম