স্থানীয় সরকার অধিদপ্তরের অথায়নে ৪ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে র্দীঘ ৭ বছর পর নরসিংদী সদর উপজেলা পরিষদ নবর্নিমিত প্রশাসনিক ভবন এর শুভ উদ্ধোধন করেন নরসিংদী সদরের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক)। ২৭শে অক্টেবর সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে ও নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন শেষে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সদরের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক)। তিনি প্রধান অতিথি হিসিবে প্রশাসনিক ভবন এর শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন, এ সরকারের আমলে নরসিংদী সহ সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। মানুষের অনেক ভুগান্তির পর স্থানীয় সরকার অধিদপ্তরে অথায়নে ৪ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে বিগত দিনের প্রকেীশলী ও ঠিকাদার দায়িত্ব অবহেলার কারনে র্দীঘ ৭ বছর পর নবাগত দক্ষ উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়ার প্রচেষ্টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ নবর্নিমিত প্রশাসনিক ভবন এর শুভ উদ্ধোধন করতে পেরেছি। নবাগত দক্ষ উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দায়িত্ব অহেলা করবে তাদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে প্রধান অতিথি সদর উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন গাছের ছাড়া রোপন করেন।
এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভুইয়া। এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, সদর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা রির্সোচ সেন্টার অফিসার আহমেদ হোসেন বেলাল,উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহীদুল হক, জেলা মহিলালীগ নেত্রী অধ্যক্ষ আইরিন বেগম প্রমুখ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)

Comments are closed.