নরসিংদীর মনোহরদী ওয়েভ এর আয়োজনে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর ২০২৬ শনিবার মনোহরদী ওয়েভ এর আয়োজনে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভ এর সদস্য সৈয়দা সালেহা।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েভ সদস্য হাসিনা হিমু। সভায় বক্তব্য রাখেন
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, ওয়েভ সদস্য হ্যাপি, আইভি রহমান, জান্নাতুল নাইম শিখা, শেখ জুয়েনা আক্তার টুম্পা, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটো, আসাদুজ্জামান নূর, মাসুদুর রহমান আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ, পিএফজি এবং ওয়াইপিএজি এর অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুদের ওপর প্রতিনিয়ত যে শারীরিক নির্যাতন চলছে তা থেকে নারীদের বাঁচাতে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে; কারণ নারী না বাঁচলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। শ্রমবাজারে নারীর নিরাপদ অংশগ্রহণের পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণে দেশকে এগিয়ে নিতে হবে।
