নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী গ্রামে দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন মিয়া নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন মিয়া বুধবার তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচার কার্য চালানোর সময় প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রুবেল মিয়া ও তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গের প্রেরণ করা হয়েছে। এব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে শুনে তিনি ঘটনারস্থলের দিকে রওয়ানা হয়েছেন। রায়পুরা থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এনএএন টিভির / বশির আহমদ মোল্লা

Comments are closed.