অদ্য ৯ ফেব্রুয়ারি সোমবার ২০২৬ ইং সকাল থেকে রাত পর্যন্ত পুটিয়া সহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠকটি বিশাল জনসভার রূপান্তরিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নরসিংদী- ৩ শিবপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেন,আজ থেকে ৯৮ বছর আগে পুটিয়া ইউনিয়নে একজন এমপি ছিলেন মাওলানা আঃ আজিজ সাহেব। উনার বাড়ি ছিল পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামে। ৯৮ বছর পর আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের মাঝে এসেছি ধানের শীষ মার্কা নিয়ে । আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি রাস্তাঘাট, স্কুল ,কলেজ, মসজিদ ,মাদ্রাসা সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদেরকে সাথে নিয়ে করিব ইনশাল্লাহ। আমি আপনাদের কে সাথে নিয়ে আমার জীবন দিয়ে চেষ্টা করিব,বেকার মুক্ত,সন্ত্রাস ও মাদকমুক্ত শিবপুর উপজেলা উপহার দিতে। বিশেষ করে পুটিয়া ইউনিয়ন ও আইয়ূব পুর ইউনিয়নে আমার কোন দল নেই, সবাই আমার লোক,কেউ আমার ভাই ,কেউ আমার বোন,কেউ আমার চাচা,চাচি , কেউ আমার বন্ধু,কেউ বিএনপি করে,কেউ জাতীয় পার্টি করে,কেউ জামাত করে সবাই আমার লোক। সেই কারণে আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে শিবপুর উপজেলা যারা বিএনপি করেন সবাই আমার সাথে আছেন। পুটিয়া,আয়ুব পুরে আমার কোন দল নেই, সভাই আমার লোক আমার সাথে আছেন আমার সাথে থাকবেন,আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিবেন ইনশাল্লাহ। আমি সাদা বুঝি না, কালো বুঝি না, ধনী বুঝিনা,গরিব বুঝিনা ,সবাই সকল ভেদাভেদ ভুলে ,আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসাবে আগামী ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। মোঃ বাদল সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিছ রিকাবদার, তোফাজ্জল হোসেন (সাবেক চেয়ারম্যান) আলহাজ্ব খোরশেদ আলম সরকার,ডাক্তার বাচ্চু মোল্লা, জহিরুল হক শাহীন মোল্লা, সঞ্চালনা করেন কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আমিন মোরতুজ মোল্লা ,ফাইজুল সরকার খন্দকার এমদাদুল হক, মোঃ বাদল মিয়া, মোসাম্মৎ সাহানাজ বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল জলিল মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, চাকুরিজীবী সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন। পরে বিকালে নরসিংদী- ৩ শিবপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এমপি পদপ্রার্থীর আলহাজ্ব মনজুর এলাহীর সম্মানে এ নিবার্চনে তার বিজয় নিশ্চিত করেত দোয়া মাহফিল শেষে বিশাল মিছিলে কয়েক হাজার আলেম সমাজ এর ঢল নামে
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
