নাটোরে সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা শাহিন মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নাটোরে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভূক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে,
বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যায় ভুক্তভোগী শিশুর মা। বাড়িতে কেউ না থাকায় তার বাবা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
ভূক্তভোগী মেয়ের মা এসে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় পুলিশকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন,
মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মা থানায় মামলা করেছে। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন :
- নৌকা ভেঙে নদীতে পড়ে গেলেন ওসি-এসিল্যান্ড-ইউএনও
- চট্টগ্রাম এ এইচএসসি পাশ করেই নিউরোলজি ডাক্তার
- ডিভোর্স ইস্যুতে পরীমনিকে যে পরামর্শ দিলেন জায়েদ
- বৃষ্টির মধ্যে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪
- বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি
- নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার
