ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাতে গিয়ে তিতাস নদীতে নৌকা ভেঙে পড়ে গেছেন ইউএনও, এসিল্যান্ড ও ওসি।
বুধবার রাতে সদর উপজেলার কাঞ্চনপুরের নদীতে এ ঘটনা ঘটে। পরে কর্মকর্তারা সাঁতার কেটে নদীর তীরে উঠে আত্মরক্ষা করেন।
কাঞ্চনপুরে তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পায় প্রশাসন।
তারই জেরে রাত ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে
ভ্রাম্যমাণ আদালতের একটি দল নদী পথে রওনা হয় কাঞ্চনপুরের উদ্দেশে।
এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন। ওসির নেতৃত্বে ছিল পুলিশের একটি দল।
ওই সময় নৌকায় তিতাস নদীতে ড্রেজারে বালু উত্তোলনের স্থানে যেতে গিয়ে নৌকাটি কিছুদূর যাওয়ার পর মাঝ নদীতে ভেঙে ডুবে যায়।
এতে নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও ওসিসহ সবাই পানিতে পড়ে যান।
মধ্যরাতের অন্ধকারে নদীতে এই ঘটনা ঘটায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরে তারা সাঁতরে নদীর তীরে ওঠেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, ‘আমি ভেবেছিলাম কাছাকাছি কোনো জায়গায় যাব।
নৌকা উনারাই নিয়েছিলেন। তবে এই ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
আরও পড়ুন :
- চট্টগ্রাম এ এইচএসসি পাশ করেই নিউরোলজি ডাক্তার
- বৃষ্টির মধ্যে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪
- মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা
- আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন
- দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা
- ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে কমিটি গঠন
- ১৪ টিভি উপস্থাপককে বয়কটের ঘোষণা ইন্ডিয়া জোটের
- অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
- রায়পুয়ায় মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কাজী নুরুল হক এর ২৫তম মৃত্যু বার্ষিকী পালন

Comments are closed.