নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে ১০৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে এবং সকল জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নের কমান্ডারগণের আদর্শেক্রমে দিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে নারায়ণগঞ্জ জেলা কমিটি।
৩ (তিন) বছরের জন্য কমিটি অনুমোদন করা হলো

গেজেট ও ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদিত সংগঠনের প্যাডে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি/সাধারণ সম্পাদকের সকল দিকনির্দেশনার অনুযায়ী ও গঠনতন্ত্র মোতাবেক মানিয়া চলিতে বাধ্য থাকিবে।

গঠনতন্ত্রের সকল ধারা/উপধারা মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে লিপ্ত হলে কমিটির যে কোন লোক জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে এবং কমিটি থেকে বাতিল করা হবে।

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড
নারায়ণগঞ্জ জেলা শাখায়
হুমায়ুন খালেদ মুরাদ মোল্লাকে সভাপতি এবং
মোঃ মঈনউদ্দীন চিস্তীকে সাধারণ সম্পাদক করে
১০৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card