তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু তাহের (৪০) নামের এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ জুন) রাত ৯টায় ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘রাতে প্রতিবেশী লামিয়া ও জামাল মিয়ার শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে।
এ সময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান,
‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন :
- স্ত্রীকে ঘুমে রেখেই ফাঁস দিলেন স্বামী!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- মোখার পর এবার আসছে ঘূর্ণিঝড় তেজ
- নোয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল
- নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- সিদ্ধিরগঞ্জে পানি তোলা নিয়ে বিরোধে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম
- কোরবানির পশুর চামড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনার দাবি

Comments are closed.