নীলফামারীতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে সৈয়দপুর উপজেলার সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব গোলাম ফারুক এবং সহকারী শিক্ষক আকতারুর জামান মাসুম। সভার সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মো: বায়েজিদ হোসেন।
শহীদ জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
বক্তারা সমসাময়িক বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা, স্বাস্থ্য ও শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। সমাজে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নৈতিকতা, মূল্যবোধ এবং মায়েদের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরা হয়।
এছাড়া শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা, ডেঙ্গু ও টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব এবং টিকা গ্রহণে চলমান নিবন্ধন কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card