পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, শুক্রবার দিবাগত ভোর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। দুর্ঘটনা রোধে আজ সকাল সাড়ে সাতটায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল দশটা পঞ্চাশ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।

অপর দিকে আরিচা কাজির হাট নৌরুও কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। প্রচণ্ড শীতে যাত্রী ও যানবাহন শ্রমিকরা চরম ভোগান্তি পোহান।

Share this news as a Photo Card