পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি পুকুরে ডুবে রমজান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় মরদেহটি।

শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের বড়ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা।

রমজান বড়ভাঙ্গা এলাকার কবির মিয়ার ছেলে।

নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, সকালে পরিবারের সঙ্গে ঘরেই ছিল শিশু রমজান। পরে বাড়ির উঠানে খেলা করছিল সে। খেলা করার এক পর্যায়ে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

এনএএন টিভি