কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডে ১১টি বসতঘর ও ১টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত (৫ মে) শুক্রবার দিনগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অন্তত দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে শনিবার (৬ মে) সকাল সাড়ে ৬টার দিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহাদুর শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে কাপড় দিয়ে সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা প্রসঙ্গে ইউএনও বলেন,
‘মধ্যরাতে ঘুমিয়ে থাকায় কেউ জিনিসপত্র বের করতে পারেননি। এ কারণে কারও কারও টাকাও পুড়ে গেছে। সবাই প্রাণ নিয়ে দৌড় দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে যত দূর সম্ভব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।’
বাইম্যাখালী এলাকার বাসিন্দা আনছার উদ্দিন বলেন,
‘মোহাম্মদ সোহেলের মুদিদোকানের মাল্টিপ্লাগ থেকে আগুনের সূত্রপাত। যখন আগুন লাগে, তখন সবাই ঘুমে আচ্ছন্ন। এ কারণে বসতঘর বেশি পুড়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে।’
অগ্নিকাণ্ডে স্থানীয় কামাল হোসেন, আকতার হোসেন, আছত আলী, নেজাম উদ্দিন, জসিম উদ্দিন, আজিম উদ্দিন, মো. শুক্কুর, কফিল উদ্দিন, মোজাহের ইসলাম, আবদুর রহিম বাদশাহ ও মোহাম্মদ সোহেলের বসতঘর পুড়ে গেছে। এছাড়া সোহেলের একটি মুদি দোকানও পুড়েছে।
আরও পড়ুন:
- রাশিয়া রুপিতে বাণিজ্য করতে চায় না
- কুরিয়ারে স্কুল ব্যাগের আড়ালে পাচার হতো ইয়াবা!
- অবশেষে মেয়ের বাড়িতে ঠাঁই মিলেছে বৃদ্ধ দম্পতির
- প্রধানমন্ত্রী নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
- পায়রা নিয়ে ট্রোল হলেন মিমি, কিন্তু কেনো?
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সরবরাহ সংকটে
- সিরাজগঞ্জে হেরোইনসহ নারী আটক
- ১৪ বছর পলাতক থেকে অবশেষে গ্রেফতার আসামি টিপু
- রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন
- বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু; বেড়েছে শনাক্ত
- শত চেষ্টাতেও প্রাণ রক্ষা পেলো না দগ্ধ শাওন
- নারায়ণগঞ্জের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- শনিবার এ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Comments are closed.