ফের তিন দিনের টানা ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা

আবার তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হবে টানা তিন দিনের ছুটি। অফিস করবেন রোববার (০৭ মে) থেকে।

আগামীকাল বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর রয়েছে সাপ্তাহিক ছুটি দুইদিন শুক্র ও শনিবার।

ফলে তিনদিন ছুটি কাটিয়ে অফিস শুরু হবে রোববার থেকে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি থেকে অনেকটাই ছুটির আমেজেই কেটে যাচ্ছে অফিসপাড়া।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ১৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি কাটায় সরকারি চাকরিজীবীরা।

এর মধ্যে একদিন ছিল নির্বাহী আদেশে ছুটি। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে ২৪ এপ্রিল অফিস খুললেও ওইদিন অনেকেই ঐচ্ছিক ছুটি কাটান।

ওই সপ্তাহের বাকি তিন দিন অনেকেই আগে থেকে ছুটি নিয়ে ছুটে যান গ্রামে।

এরপর আবার শুক্রবার শনিবার যুক্ত হয়। ফলে পুরো সপ্তাহ কেটে যায় ছুটির আমেজে।

সচিবায়লে কতিপয় কর্মকর্তারা বলেন,

‘ঈদের ছুটি শেষে আসলে অফিস কিছুদিন ফাঁকাই ছিল, সবাই ঈদের সাথে কম বেশি ছুটি নেন। এই সপ্তাহে আজ বুধবারসহ তিন দিন কর্মদিবস ছিল।

তবে আগামী রোববার থেকে অফিসে সকল কাজে গতি ফিরবে মনে করছেন অনেক কর্মকর্তারা।

সচিবালয়ে চাকরি করে ইব্রাহিম জোয়ার্দার। তিনি বলেন,

ঈদের সময়ও কিছু কাজ থাকে যেটা অনেক সময় জরুরি হিসেবে দেখা হয়।

এবার যদিও আমার সেই ডিউটি ছিল না তবে আমার বাচ্চা অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল এজন্য যাইনি।

কারণ আগেই জানতাম ঈদের পরেও ছুটি আছে। এখন ভিড়ও কম হবে একটু ঘুরে আসবো, বাড়িতে বাবা-মাকে দেখে আসবে।

২০২৩ সালে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত  অফিসগুলোর ছুটির তালিকায় জানা যায়, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।

গত বছরের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেয়া হয়। পরে এই তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card