ফতুল্লা থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১.৪০ মিনিটের সময় ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মীরগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলের পায়তারা ফলজ গাছ কর্তন এবং আবু সাঈদ শেখ ও মাসুদা বেগম নামের দুজন রক্তাক্ত জখম হয়েছে। সূত্রে জানা যায়, আবু সাঈদ শেখ, পিতা সাবুর আলী শেখ মিরগঞ্জ মৌজার ৯ শতাংশ জমি খরিদ সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিল। দীর্ঘদিন যাবত সালাম শেখ, পিতা জলফু শেখ, সালামের মেয়ে শিউলি, শাহনাজ, সালাম শেখের স্ত্রী জাহানারা যারা আবু সাঈদে ৯ শতাংশ জমি অবৈধ দখলের পাঁয়তারা করে আসছে এবং আবু সাঈদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। রবিবার দুপুরে উল্লেখিত সালাম শেখ তার কন্যা ও স্ত্রী সমেত চার পাঁচ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলে,যার মূল্য ২০ হাজার টাকা। আবু সাইদ বাধা দিলে তাকে ধারালো দা দিয়ে শাহানাজ হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে রক্তাক্ত জখম হয়। আবু সাঈদের চিৎকার শুনে তার স্ত্রী মাসুদা বেগম এগিয়ে আসলে তাকে এলোপাথাড়ি ঘুশি লাথি মেরে শরীরে বিভিন্ন জায়গায় লীলা ফুলা জখম করে এবং সালাম শেখের কন্যা শিউলি মাসুদা বেগমকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে মাসুদা বেগমের বাম হাতে জখম হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়লে সালাম শেখের আরেক কন্যা সাহিলা মাসুদ বেগম এর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সালাম শেখ আবু আবু সাঈদের পকেটে থাকা নগদ ৭০০০টাকা নিয়ে নেয়। আবু সাঈদ ও তার স্ত্রী চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সালাম শেখ ও তার সঙ্গীওরা যাওয়ার সময় বলে যায়, এ জমি যে কোন মূল্যে তা দখল করে নেবে এবং কোথাও কোন অভিযোগ করলে মিথ্যা মামলা তাদের হয়রানি করবে। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ ও তার স্ত্রী মাসুদা বেগমকে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। ফিরে ফতুল্লা মডেল থানায় আবু সাঈদ ও তার স্ত্রী অভিযোগ দায়ের করে। অবৈধ জমি অবৈধ জমি দখলের পাঁয়তারা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সালাম শেখ গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ ভুক্তভোগী পরিবার।
