বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মনিরুজ্জামান ভূইয়া।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী শাখার সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ ডা: রাহাত হোসেন, নরসিংদীর সিভিল সার্জন ডা: মো. নূরুল ইসলাম এর প্রতিনিধি নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন,
নরসিংদী জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাখন দাস, বিএমএ নরসিংদী শাখার সভাপতি ডা: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা: সাজেদুল হকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার
সাংবাদিকবৃন্দ।
নরসিংদী জেলায় প্রায় ৩ শতাধিক বেসরকারি হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ডাক্তার ছাড়াও প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে জানিয়ে বেসরকারি ক্লিনিক নিবন্ধন, সকল প্রকার বাণিজ্যিক লাইসেন্স, সামাজিক দায়বদ্ধতা ও সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সমূহকে আবশ্যিকভাবে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্য পদ আবশ্যিকভাবে সদস্যভুক্তির আহবান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, রোগী ও রোগীদের আত্মীয়-স্বজনের সাথে বিনয়ী, নম্র ভাষায় কথা বলবেন, তাদের সাথে ভাল ব্যবহার করবেন। তাদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। এব্যবহারের কারণেই দেখবেন আপনাদের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাবে। রোগীরা ঢাকা ও বিদেশ নির্ভর হবে না।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
