বাগেরহাটে পচা গরুর মাংস বিক্রি, দুই বিক্রেতার কারাদণ্ড-জরিমানা

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছ।

রোববার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ।

জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বড়তাকিয়া এলাকায় পৌঁছালে সেখানে বালুবোঝাই একটি ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাহাড়িকা এক্সপ্রেস আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় ট্রেন ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।