বাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান,
চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি গোপনে কোথায় চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হলেন—
উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ার কৃষক শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও তার শিশুকন্যা আয়েশা খাতুন (৫)।
পুলিশ জানায়, শিপন আলীর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় মহাসড়কের পাশে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা দোলেনা বেগম ও মেয়ে আয়েশা খাতুন বাড়ির কাছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বগুড়া-নাটোর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় নাটোর ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়েকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান,
নিহত মা ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কার জব্দ করা হয়েছে।
এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন :
- মালয়েশিয়ায় আগুনে নিহত ২ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে
- ৫০০ সাবস্ক্রাইবারেই করা যাবে ইউটিউব মনিটাইজেশন আবেদন
- বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস
- ঈদের সাত দিন সিএনজি স্টেশন খোলা থাকবে
- ঈদে সাত দিন খোলা থাকবে সারাদেশের
- কিউই অলরাউন্ডারের হাতছাড়া হয়ে গেলো এবারের বিশ্বকাপ!
- তুরস্কে গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি এরদোগানের
- চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার; আটক ২
- খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের
- সৌদি পৌঁছেছেন ৭৯০৪৪ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৭ জনের
- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
- ‘মাদকবিরোধী সামাজিক আন্দোলনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অগ্রণীয়’
