তুরস্কে বর্তমান সামরিক সংবিধান সংশোধন করে গণতন্ত্রের ভিত্তিতে নতুন একটি ‘বেসামরিক’ সংবিধান রচনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বুধবার তুরস্কে আঙ্কারায় মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। খবর ডেইলি সাবাহর।
১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা জান্তা সরকার তুরস্কের বর্তমান সংবিধান প্রণয়ন করেছিল।
মন্ত্রিসভার বৈঠকটি আট ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বৈঠকের পর এরদোগান বলেন,
গত ১৪ ও ২৮ মে’র নির্বাচনে জনগণ অতীত ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে তাদের অনাস্থা জানিয়েছেন।
তিনি আরও আশ্বাস দেন, নতুন ‘বেসামরিক’ সংবিধান দেশের সবার কাছে গ্রহণযোগ্য হবে।
বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী ১০ রাষ্ট্রের তালিকায় তার দেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও জানান এরদোগান।
সংবিধান বিষয়ে এরদোগান বলেন,
আমরা একটি বেসামরিক, উদার ও ব্যাপকভিত্তিক সংবিধানের নির্দেশনায় দ্বিতীয় শতকের যাত্রা শুরু করতে চাই।
উল্লেখ্য, তুরস্ক ২০১৭ সালে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করেছে।
আরও পড়ুন :
- মেঘনা নদীর অবক্ষয় রোধকল্পে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস
- বরিশালে নদীতে তলা ফেটে ডুবে গেলো যাত্রীবাহী লঞ্চ
- প্রধানমন্ত্রী ও প্রিন্স রহিম’র সৌজন্য সাক্ষাৎ-এ উচ্ছ্বসিত শামীম ওসমান
- মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল মারা গেলেন
- মা-মেয়ের নৃশংসহত্যা; পরকীয়া প্রেমিকের স্বীকারোক্তি
- ঢাবি শিক্ষার্থী তানভীরের জানাজায় হাজারো মানুষের ঢল
- ওকুজকু অপেক্ষা জন্ম দিলো নতুন ভালোবাসার নিদর্শন!
- নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
- লক্ষ্মীপুরে মালিককে কুপিয়ে স্বর্ণের দোকান লুট
