মেঘনা নদীর অবক্ষয় রোধকল্পে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষায় এবং নদীর দূষন ও তীর বেদখল রোধকল্পে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৫ জুন) বিকালে রায়পুরা পান্থশালা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

এ সময় উপস্থিত ছিলেন পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল,

মরজাল ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,নিলক্ষা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম,

মির্জারচর ইউপি চেয়ারম্যান মাহফুজা আক্তার, ,চরমধুয়া ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন – নদীর বাঁধরক্ষা ও ভাঙ্গন রোধে খনন করা অতিব জরুরি। সরকার এবং দেশের সার্থে আমরা বেদখল জমি ছেড়ে দিতে হবে।

আরও পড়ুন:

এনএএন টিভি