ঢাকার সাভারে একটি এনজিও সংস্থার বিতরণকৃত ঋণের টাকা তুলতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন প্রতিষ্ঠানটির এক।
এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকায় মো. আসাদুজ্জামানের বাসার নিচ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত রেজাউল করিম পাবনা জেলার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন।
গ্রেপ্তার শাহিন আলী (২২) রাজশাহী জেলার বাসিন্দা। তিনি পোশাক শ্রমিক।
রাসেল মোল্লা জানান, গতকাল বিকেলে ভাওয়ালীপাড়ায় আসাদুজ্জামানের বাসার নিচ তলার এক ভাড়াটিয়ার কাছে কিস্তির টাকা সংগ্রহে যান এনজিওকর্মী রেজাউল করিম।
পরে ওই বাসার সিঁড়ির নিচে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে কল দেয়।
পরে মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অন্ডকোষে আঘাত করার কারণে ওই এনজিওকর্মীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন :
- আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
- আফতাবনগরে গরুর হাট বসাতে বাধা নেই
- হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড
- ১০টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী
- কক্সবাজারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- টুইটার বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার হবে
- ২৪ ঘণ্টায় ১৩৪ শনাক্ত করোনায় মৃত্যু একজনের
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০১ হাসপাতালে মৃত্যু একজনের
- মা-মেয়ের নৃশংসহত্যা; পরকীয়া প্রেমিকের স্বীকারোক্তি
- সাতক্ষীরায় ধর্ষণের শিকার হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী গর্ভবতী
