ব্রহ্মপুত্র রক্ষায় হাঁটু জলে নেমে প্রতিবাদ

হাঁটু জলে নেমে মানববন্ধন, মূকাভিনয়, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে ব্রহ্মপুত্র নদের করুণ অবস্থার চিত্র তুলে ধরে অভিনব এক প্রতিবাদ করেছে ময়মনসিংহের সচেতন মহল।

শুক্রবার (৫ মে) সকালে নগরীর কাচারীঘাট এলাকায় চলে এ প্রতিবাদ।

অচিরেই ব্রহ্মপুত্র নদ খনন করে প্রাণ ফিরিয়ে দেয়ার দাবি জানায় প্রতিবাদকারীরা।

২০১৮ সালে ২৭৬৩ কোটি টাকা ব্যয়ে ২২৭ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ খনন কাজ শুরু হলেও এখনও নদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় খনন কাজ নিয়ে প্রশ্ন তুলে সচেতন মহল।

নদের করুণ অবস্থার জন্য প্রশাসনের উদাসীনতা এবং খনন কাজে গাফিলতিকেই দায়ী করেন তারা।

এ সময় ’মৃতের চিৎকার’ শিরোনামে হাঁটু জলে নেমে মানববন্ধন করা হয়।

পরে করুণ সুরে বাদ্যযন্ত্রসহ গান পরিবেশন, মূকাভিনয় এবং কবিতা আবৃত্তির মাধ্যমে সরকারের কাছে ব্রহ্মপুত্র রক্ষার দাবী তুলে ধরে প্রতিবাদে অংশগ্রহণকারীরা।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card