চাঁদপুরের মতলব উত্তরে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আহনাফ মিয়া (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২০ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত আহনাফ মিরপুর সাড়ে এগারো নাম্বার এলাকার আজগর আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,
‘১৯ আগষ্ট (শনিবার) আহনাফ তার বন্ধু মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার সিয়ামের সাথে তার বাড়িতে বেড়াতে আসে।’
‘পরদিন রবিবার (২০ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে যায় চার বন্ধু, এরপর আহনাফ পানিতে নেমে আর উঠেনি।’
‘বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ১১টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।’
‘এ সময় বন্ধুরা জানান, আহনাফ সাঁতার জানতেন না ।’
‘এরপর খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়াল লাশ থানায় নিয়ে আসে।’
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান,
‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
- সাহেদ করিমের বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণা আজ
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪
- নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপি‘র পদযাত্রা কর্মসূচি পালন!
- মামুনুল হকসহ কারাবন্দী সকলের মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
- নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

Comments are closed.