মানিকগঞ্জ দৌলতপুরে মো. হানিফ কাজী নামের এক ব্যক্তি ও তার পরিবারকে একঘরে করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন।
গ্রেফতাররা হলেন—উপজেলার আগকলিয়া গ্রামের পাষান কাজী, ইউনুস কাজী, বাতেন কাজী, আনছের কাজী ও হাসেম উদ্দিন হাসু।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ মে) হানিফ কাজীর স্ত্রী নাছিমা আক্তার দৌলতপুর থানায় ১২ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
ঘটনা সূত্রে জানা যায়,
`অভিযোগকারী নাছিমা আক্তারের বাড়ির পাশে আব্দুল বাতেনের বাড়ি। আব্দুল বাতেনের একটা গাড়ি আছে, সেই গাড়ি প্রতিদিন নাছিমার বাড়ির ওপর দিয়ে নিয়ে যেতেন।
বাড়িটা রাস্তার পারে হওয়ায় একটা গেট করেছি। সেই গেট দিয়ে তার গাড়ি নিতে না পারায় গ্রামের মাতাব্বরদের কাছে বিচার দেন বাতেন।
এরপর তিনি নাছিমাদের রান্নাঘরসহ টয়লেটে যাওয়ার পথে বেড়া দিয়ে আটকে দেন।
গ্রামের মাবতুব্বররা নাছিমাকে এ বিষয়ে মিমাংসার জন্য বসতে বলেন। তার স্বামী ঢাকায় চাকরির কারণে তাকে মিমাংসার সময় উপস্থিত রাখার জন্য কিছুদিন পরে বসতে বলেন।
তার পরেও তারা এই বিষয়ে গত বুধবার (১০ মে) মিমাংসার জন্য বসতে বলেন।
তার স্বামী না থাকায় মিমাংসার জন্য না বসলে গ্রামের মাতুব্বাররা তাদেরকে একঘরে করে দেন।
বাড়িতে নাছিমার মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। একঘরে করার পরে তার মেয়ে দোকানে গিয়ে একটা চিপস কিনতে গিয়েছিল।
দোকানদার তার কাছে চিপস বিক্রয় করেনি। গ্রামের কেউ তাদের সঙ্গে কথা বলে না।এমনকি কোনো কিছু কিনে আনতে গেলে দোকানদাররা বিক্রয় করেন না।
সে জন্য মেয়েকে নিয়ে নাছিমা অন্য গ্রামে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। সেখান থেকেই তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন,
‘গত রাতে অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ এ বিষয়ে মামলা হয়েছ। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন :
- শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন বুবলী!
- নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ!
- নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প
- কাউন্টি’র অভিষেক ম্যাচেই বাংলাদেশি আরাফাতের বাজিমাত
- সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
- ওয়ানডে বিশ্বকাপে কে কার প্রতিপক্ষ জানা যায় নি এখনও
- রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৩ জন
- আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর…
- রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় পশ্চিমারা: পুতিন
- দামি পণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে কম শুল্কের আড়ালে
