মান্দায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানিয় গনমাধ্যম কর্মীরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মান্দায় কর্মরত সাংবাদিকদের আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম,মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সম্রাট, শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক মাসুদ রানা, পলাশ চন্দ্র সরকার, রইচ উদ্দিন ও ওয়াশিম রাজু।
​এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফজলুল করিম সবুজ, শাহাজান আলী, আরিফুজ্জামান রনজু, আবুল কাশেম ( আকাশ),সজিবুর রহমান সজিব,
 উৎপল কুমার, আলমগীর হোসেন,সুমন হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর রুপ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  ও সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

ওয়াশিম রাজু/ এনএএন টিভি 

Share this news as a Photo Card