চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রিসহ বিভিন্ন অভিযোগে
একটি ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান,
মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাংগা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আলু, পেয়াজ, সবজি ও ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় কার্পাসডাংগা বাজারে মেসার্স ঔষধ বিতান ফার্মেসী নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।
এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং
একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন :
- সাভারে চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার
- স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রশংসা ‘হু’ প্রধানের
- ফেঁসে যেতে পারেন হারুন-সানজিদা-মামুনসহ অনেকে
- ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- সরকারের বেঁধে দেয়া দরে পণ্য বিক্রি না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
- ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে কমিটি গঠন
- রাস্তার পাশে মিলল অজ্ঞাত তরুণীর কম্বল মোড়ানো লাশ
- চিকিৎসার নামে প্রতারণা, পানফকিরের আস্তানা ভেঙে দিল জনতা
