গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কারকাজের জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দুদিন বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক জানান, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলছে।
এ জন্য বগুড়ার শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার পাঁচ হাজার তিনশ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, এ লাইনের স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে শুক্রবার ভোর ৪টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে গ্যাস সরবরাহ দ্রুত চালু করার জন্য চেষ্টা করবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
- আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
- আফতাবনগরে গরুর হাট বসাতে বাধা নেই
- হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড
- ১০টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী
- কক্সবাজারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- টুইটার বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার হবে
- ২৪ ঘণ্টায় ১৩৪ শনাক্ত করোনায় মৃত্যু একজনের
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০১ হাসপাতালে মৃত্যু একজনের
- মা-মেয়ের নৃশংসহত্যা; পরকীয়া প্রেমিকের স্বীকারোক্তি
- সাতক্ষীরায় ধর্ষণের শিকার হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী গর্ভবতী
- নরসিংদী জেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া আর নেই
- ৫০০ সাবস্ক্রাইবারেই করা যাবে ইউটিউব মনিটাইজেশন আবেদন
