রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে রবিবার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৮৪২ পিস ইয়াবা, ২৫৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে বলে ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card