রাজধানীর ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার হাওয়া দুই মরদেহের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন।

অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে অজ্ঞাত মরদেহ দুটিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ রাখা হয়েছে।

 

 

এনএএন টিভি