রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল। লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে ডাকাতদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনদিন পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card