রায়পুরা আদিয়াবাদ এ কে এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নরসিংদী, রায়পুরা  আদিয়াবাদ এ কে এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করে ক্রীড়া প্রতিযোগিতারা বিগত দিনের ন্যায় এবারও প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।

রায়পুরা

রায়পুরারায়পুরা

কোরআন তেলোয়াত, ও গীতাপাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করে মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে বনীর্ল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে কয়েক শতাধিক শিক্ষক শিক্ষাথী স্থানীয় ক্রীড়া মোদী দশক প্রেমীদের উপস্থিতিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রাসেল, নমুনা সেজে, কলসি কাঁধে গ্রামের বধু,,ডাক্তার,মালিনী,শিক্ষক,শিক্ষার্থী,কৃষক,সাঁপুড়ে, জেলে,ফটোগ্রাফার,বাউল,হিন্দু ,ক্রিকেটার,নানি- নাতনি,আধুনিক মেয়ে ও ছেলে বিভিন্ন রমক কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করে অংগ ভঙ্গিত ধারন করে সেজে গোজে নৃত্য ও সংগীত পরিবেশন করে ক্রীড়া প্রতিযোগিরা অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলে সকলের মন জয় করে দৌড়, রশি গোড়ানো,বালিশ খেলা,গুপ্তধন উদ্ধোর, বস্তা দৌড়,লংজাম,হাই জাম,বষা নিক্ষেপ, সহ আরো বিভিন্ন খেলা পরিচালনা করে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশরাফুল ইসলাম এর প্রচেষ্টায় বিগত দিনের ন্যায় এবারও প্রতিষ্ঠানের বিরাট সুনাম ধরে রেখে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।

আজ সকালে নরসিংদীর আদিয়াবাদের উক্ত বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এ কে এম ফখরুল আলম আরমান এর সভাপতিত্বে ও শিক্ষক নূর মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর হোসেন ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে শুভ উদ্ধোধন করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রেবেকা সুলতানা,  আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সেলিম, প্রধান শিক্ষক আব্দুল মালেক, আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: আবু রায়হান সরকার ,  আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ি এস আই মোঃ নাসির উদ্দিন , এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, সমাজ সেবক হাজী মাইন উদ্দিন,সমাজ সেবক আপেল মাহমুদ সিকদার,আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মো: রুবেল মিয়া, শিক্ষক শফিকুল ইসলাম খোকা মাস্টার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

Share this news as a Photo Card