মোঃ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ০৯ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ সকাল ১০.০০ টার দিকে ফ্রিডম স্কুল এন্ড কলেজ, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।সেখানে প্রধান অতিথির বক্তব্যে শোনা যায় বাল্যবিবাহ কেউ করলে আমাদের কে সাথে সাথে জানাবেন আমরা তাদের ব্যবস্থা নেব। চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবুল হায়াত, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ইঞ্জিনিয়ার মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: নাজির হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানেরর অধ্যক্ষ জনাব সজিব আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, ছাত্র- ছাত্রীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
