শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলায় অন্যতম এক আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (১৪ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গাজীপুরে শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ২৫ জুন শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে দুই শ্রমিক নেতাকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে গিয়েছিলেন শহিদুল ইসলাম।

কারখানা থেকে বেরিয়ে কিছু দুর যাওয়ার পর তাদের ওপর হামলা হয়, তাতে প্রাণ যায় শহিদুলের।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card