কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোনের প্রাণহানি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও তিনজন।

নিহতরা হলেন, মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) উত্তর কুড়িমারা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ওই ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে,

‘বুধবার বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথাকাটাকাটি হয়।’

‘এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে কাদিরের লোকজন। এ সময় ঘটনাস্থলেই আলমগীর নিহত হন।’

‘এদিকে, স্থানীয়রা গুরুতর আহত নাদিরা, সালমান (২২), খাদিজা আক্তার (৫৮) ও শামসুদ্দিনকে (৬২) উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’

এ সময় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে ওসি জানান,

‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

আরও জানান:

এনএএন টিভি