সিধঁ কেটে ঘরে ঢুকে অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা

সিধঁ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে আলম মিয়া (৩৮) নামের এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিধঁ কাটা দেখতে পায়।

এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে।

কোন সারাশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা মরদেগ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, রাতের কোন এক সময় চোর চক্র আলম মিয়ার ঘরে সিধঁ কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

আরও পড়ুন :

এনএএন টিভি