সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল হওয়ার গুঞ্জন উঠেছিলো, তবে এরই মধ্যে এই গুঞ্জনকে পায়ে মাড়িয়ে স্ত্রী লিপি ওসমানকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।
বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ দম্পতি নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আমেরিকার পক্ষ থেকে দেশের বেশ কয়েকজনের ওপর স্যাংশন আরোপ করা হয়েছে। তবে সবার নাম প্রকাশ করা হয়নি।
যে কারণে তার মধ্যে শামীম ওসমানের নাম রয়েছে বলে গুঞ্জন ছিল; যদিও শামীম ওসমান সম্প্রতি একাধিক বক্তব্যে এটি অস্বীকার করে জানিয়েছিলেন, তার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।
এদিকে, আমেরিকা পৌঁছে শামীম ওসমান অডিওবার্তায় বলেন,
‘যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না দুশমন।’
‘তাদের মনে রাখতে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ। এ ধরনের অপপ্রচার যারা চালায় তাদেরই ইয়েলো জার্নালিস্ট বলে।’
উল্লেখ্য, ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি ওসমান সবশেষ নিউইয়র্কে গিয়েছিলেন।
আরও পড়ুন:
- প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া
- উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আজ!
- দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ!
- টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর; অভিমানে আত্নহত্যা
- ডেঙ্গু শনাক্তে নতুন রেকর্ড, ৫ জনের মৃত্যু
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা
- ১০ বছরে ৭ বার স্বামীকে গ্রেপ্তার করালেন স্ত্রী
- ‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে

Comments are closed.