সড়কে হলিছড়া চা বাগান এলাকায় মৃত অবস্থায় হৃদয় ছত্রী (২৬) নামক এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ,মৌলভীবাজারের কুলাউড়ায়
নিহত হৃদয় ছত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কংকন ছত্রীর ছেলে।
তিনি সিলেট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা হৃদয় ছত্রীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল।
স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান,
ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি।
তবে নিহত হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা।
অফিসের কাজে তিনি কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে গিয়েছিলেন।
সেখান থেকে সিলেট ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস জানান,
নিহতের স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চেষ্টা করছেন।
ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
- আইপিএল নিলামে ভারতসহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা
- ওয়াসিম আকরাম স্ত্রীসহ এবার নাম লেখালেন সিনেমা ওয়ার্ল্ডে
- এনএএন টিভির চেয়ারম্যান ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে সিসিইউতে ভর্তি
- আইপিএল খেলতে বিমানে করে ভারতে গেলেন মোস্তাফিজুর
- দক্ষিণি ছবি ‘দসারা’ দু’দিনেই গড়লো সর্বোচ্চ আয়ের রেকর্ড
- তোয়াক্কা না করে শিবির নেতার শিক্ষক কতার চাকুরী
- জামদানি পল্লিতে বেচাকেনা জমজমাট রূপগঞ্জে
- তোয়াক্কা না করে শিবির নেতার শিক্ষক কতার চাকুরী
- রোজার শুরুতে শপিংমল গুলোতে ঈদের আমেজ
- পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫
- সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়েছে
- গোয়েন্দা পুলিশ অস্ত্র-গুলি ও ইয়াবা সহ দুই সন্ত্রাসী গ্রেফতার
- নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- যশোরের নৌবন্দর হুমকির মুখে
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- কোরিয়ান গ্লাস স্কিন পাবেন ম্যাজিক আইস কিউবে
- মেক্সিকোতে অভিবাসনকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩৭
- স্থপতি ইমতিয়াজ হত্যাকাণ্ডে তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ গ্রেপ্তার ৩
- ‘দোয়া’ নিয়ে আমার প্রত্যাশা অনেক : তানজিন তিশা
