গোয়েন্দা পুলিশ অস্ত্র-গুলি ও ইয়াবা সহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীর জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে অস্ত্র-গুলি ও ইয়াবা সহ দুই সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।

আজ সকালে নরসিংদী এসপি অফিসের সামনে প্রেস কনপারেন্স কালে নরসিংদী জেলার সু-যোগ্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের সরাসরি তত্বাবধানে ও

দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার,

পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় এএসআই(নিঃ) রাহুল মজুমদার,

কং/৬৫৮ ফরহাদ, কং/৩১৯ ফরহাদ শেখ, কং/৬৩৫ রুবেল মিয়া এর সমন্বয়ে একটি চৌকস টিম গত ইং-২৯/০৩/২০২৩ তারিখ

নরসিংদীর সদর উপজেলার বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা ০২জন সন্ত্রাসীকে গ্রেফতার,০১টি বিদেশী পিস্তল,

০৩ রাউন্ড গুলি ও ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। প্রত্যেক আসামীর নামে ডাকাতি,

মাদক সহ ০৩টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গোয়েন্দা

আসামীরা হলেন নরসিংদী জেলা ও সদর থানার মোঃ আঃ জলিল এর ছেলে রবিন রনি (৩২),

সাং-সাহেপ্রতাব এর আনোয়ার হোসেন, নরসিংদী জেলা ও সদর থানা বাগহাটা(টেকপাড়া) গ্রামের আতাউল্লাহ এর ছেলে মোঃ দুলাল মিয়া(৩১) এর কাছ থেকে একটি বিদেশী পিস্তল,

০৩ (তিন) রাউন্ড গুলি, ৩০০(তিনশত)পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এছাড়া একই দিনে নরসিংদীর পলাশ থেকে সিএনজি ছিনতাই কালে দুইজন ভুয়া পুলিশ আটক করেছেন।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card