১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। তাছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম।
তিনি বলেন,
আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তাছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে দেওয়া হবে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যাত্রী সাধারণকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।
আরও পড়ুন:
- সুলতানা জেসমিনের মৃত্যু: র্যাবের ১১ সদস্য ‘ক্লোজড’
- নড়াইল-২ এক লাখ ৩০ হাজার টাকায় ২ নদীর ৪০ কিমি কচুরিপানা পরিষ্কার!
- বাংলাদেশ-ভিয়েতনাম সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে শুনেছি
- মা দিবসে আসছে চিত্রনায়িকা পরীমনির ‘মা’
- মেহেরপুরে ছেলের মৃত্যু সইতে না পেরে মায়ের আত্মহত্যা
- পোল্ট্রি শিল্প করপোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি!
- পররাষ্ট্রমন্ত্রী: গণতন্ত্রের জন্য আমাদের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না
- উরফি জাভেদের প্রশংসায় পঞ্চমুখ কারিনা কাপুর
